২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শেখ রাসেল কুড়েরপাড় উচ্চ বিদ্যালয়ে ২২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকালে স্কুল ম্যানেজিং কমিটির উদ্যোগে স্কুলের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল কুড়েরপাড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদ্য নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, শিক্ষক প্রতিনিধি আলী আকবর, আতাউর রহমান, অভিভাবক সদস্য নাসির উদ্দিন, আওলাদ হোসেন, আবুল কালাম, ফিরোজ কাঁচারু, মহিলা অভিবাবক সদস্য মাসুমা বেগম, প্রতিষ্ঠাতা সদস্য খোরশেদ আলম, দাতা সদস্য আব্দুল মান্নান, কো-অপ্ট রওশন আলী, স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসাইন, সদর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, আলীরটেক ইউনিয়নের নব নির্বাচিত মেম্বার ১নং ওয়ার্ডের মেম্বান জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, সংরক্ষিত মেম্বার আকলিমা, কোহিনুর বেগম, ও রোমানা বেগম সহ আরও অনেকে।
অতিথির বক্তব্যে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রকৃতির মতোই আমাদের ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে বহমান। তার সৃষ্টির ছোঁয়ায় আমরা একটি মানচিত্র পেয়েছি, পেয়েছি স্বাধীন একটি দেশ, যার নাম বাংলাদেশ। পেয়েছি লাল সবুজের পতাকা। বাঙ্গালী জাতির মুক্তির দূত হিসাবে কাজ করেছেন বঙ্গবন্ধু। যার একটি ডাকে হাজার হাজার বাঙ্গালী দেশ স্বাধীনের লক্ষ্যে যুদ্ধে ঝাপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষে নিরলস পরিশ্রম করছেন তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার হাত ধরে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের ঐহিত্যবাহী পরিবার ওসমান পরিবারের সন্তান সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও সংসদ সদস্য একেএম শামীম ওসমানের হাত ধরেই নারায়ণগঞ্জের উন্নয়ন চলমান আছে। সেলিম ওসমান তার নির্বাচনী এলাকায় ৭টি স্কুল করেছেন শিক্ষার মান উন্নয়নের জন্য। এছাড়াও তাদের উন্নয়নের ছোয়া সর্বত্র নারায়ণগঞ্জ জুড়েই। তাদের সুস্থতা কামনায় এলাকাবাসীর কাছে দোয়া চান তিনি।







