চাঁদার দাবিতে ফতুল্লায় বাড়ি নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ
অপরাধ

চাঁদার দাবিতে ফতুল্লায় বাড়ি নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তুষারধারা আবাসিক এলাকায় এসএম আবুল কালাম মিয়া নামে এক ব্যক্তির বাড়ির নির্মাণ কাজে বাধা প্রদান ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ফতুল্লা থানায় মো. কাজী আনিছুর রহমান (৪৫), মো. আতিকুর রহমান (৪২), মো. আল-আমিন (৩০), মো. আব্দুল জলিল খান (৩২), মো. ইমরান শিকদার নাবিল (২৮), মো. রবিন (৩০), মো. মৃদুল (২৫), মো.  মেরাজ (২৩), শিশির (২০), রাজু (২০) ও মো. সাহরসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার দেউলপাড়া মৌজায় ৭ শতাংশ জমি আদালতের মাধ্যমে দখল পেয়ে বালু ভরাট করেন। এমতাবস্থায় ওই সম্পত্তিতে বালু ভরাট করে বাড়িঘর নির্মাণ কাজ করতে গেলে বিবাদীরা বাধা প্রদান করে তাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি দিয়ে চাঁদা দাবি করতে থাকে।

এ বিষয়ে তিনি প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে প্রাণনাশের হুমকি দেয়।

এরই ধারাবাহিকতায় গত ৩১ মার্চ রাত ১১টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে এসে বাড়ির মালিক এসএম আবুল কালাম মিয়াকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং মারধর করকে উদ্যত হয়।

এসময় তারা এসএম আবুল কালাম মিয়ার কাছে নগদ দশ লাখ টাকা দাবি করে, অন্যথায় ওই জমিতে ঘর নির্মাণ করতে পারবে না বলে ঘোষণা দেয়।

এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করলে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।