জামিন পেলেন শিক্ষক হৃদয় মণ্ডল
অপরাধ

জামিন পেলেন শিক্ষক হৃদয় মণ্ডল

শ্রেণিকক্ষের আলোচনার সূত্র ধরে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার মুন্সীগঞ্জের স্কুল শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে জামিন দিয়েছেন আদালত। 

মুন্সীগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা জজ মোতাহারাত আক্তার ভূইয়া রোববার তার জামিন মঞ্জুর করেন।