পালিয়ে যাবার সময় বিমান বন্দর থেকে পলাতক আসামী গ্রেফতার
বিনোদন

পালিয়ে যাবার সময় বিমান বন্দর থেকে পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
গোপনে বাংলাদেশ ছেড়ে মালেয়শীয়া পালিয়ে যাবার পথে  ইমেগ্রিশন পুলিশের সহায়তায় শাহ জালাল বিমান বন্দর থেকে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী মোঃ পলাশ (৩২) কে গ্রেফতার করেছে  ফতুল্লা থানা পুলিশ।
গ্রেফতারকৃত পলাশ ফতুল্লা থানার উত্তর নরসিংপুর মরাখালের মোঃ সাম্বাল মিয়ার পুত্র।
বুধবার (১৬ মার্চ) তাকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, আদালতে দায়ের করা একটি নারী ও শিশু নির্যাতন মামলায় (২৩/২২)গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামী ছিলো মোঃ পলাশ। সংবাদ ছিলো সে গ্রেফতার এড়াতে যে কোন সময় বিদেশ পাড়ি দিবে।তাই বিষয়টি ইমিগ্রেশন পুলিশ কে জানিয়ে রাখা হয়েছিলো।বুধবার সকালের নয়টার ফ্লাইটে মালয়েশিয়া পালিয়া যাবার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ফতুল্লা থানা পুলিশ কে অবগত করে।পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।