আজ আসছেন শিক্ষা মন্ত্রী ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
সারাদেশ আইন-আদালত

আজ আসছেন শিক্ষা মন্ত্রী ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আজ ৩১ মার্চ নারায়ণগঞ্জে আসছেন বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি নারায়ণগঞ্জে আসছেন।


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর আমন্ত্রনে তারা নারায়ণগঞ্জে আসছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আবুল আমিন। তিনি জানিয়েছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী এসে দুটি শিক্ষা প্রতিষ্ঠান এবং নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।


তারা সকাল ১১.০০টায় বন্দরের রসুলবাগ এলাকায় কদম শরীফ উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ১১.৩০টায় বন্দরের নবীগঞ্জ বাগবাড়ি এলাকায় ৪৭নং লালমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করবেন এবং দুপুর ১২.০০টায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ শেখ রাসেল পার্ক সংলগ্ন চারুকলা ইন্সটিটিউটের ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।



এসব অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী উপস্থিত থাকবেন। জানা গেছে মেয়র আইভীর আমন্ত্রন গ্রহন করেই শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন নারায়ণগঞ্জে আসছেন।