সোজাসাপটা রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবিযুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মো. সোহাগ রনির ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলেছে দূর্বৃত্তরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার মোগড়াপাড়া স্ট্যান্ডে সাবেক সহ-সভাপতি ছাত্রলীগ নেতা সোহাগ রনির পোস্টার, ব্যানার ও ফেস্টুন কে বা কারা ছিড়ে ফেলে দিয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ শেখ ফজলে শামশ পরশ, সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান এবং সাংসদ শামীম ওসমানের ছবি সংবলিত এসব ফেস্টুন ছেড়ার ঘটনাটি এখানকার তৃণমূলের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। তারা ক্ষোভ প্রকাশ করেছে।
এ বিষয়ে সোহাগ রনি বলেন, অপরাজনীতি ও ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে কোনদিন দমন করা যায়নি এখন ও যাবে না। আমি শামীম ওসমানের কর্মী হিসেবে বলবো যারা সোনারগাঁয়ে এধরণের প্রতিহিংসার রাজনীতি করে, যারা একই রাজনৈতিক দলের নেতার জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়ে ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে তারা দেশের শত্রু। তারা কখনো কোন রাজনৈতিক দলের হতে পারে না। তারা কাল সাপ।


