ফতুল্লার
চাঁদ নীট কম্পোজিট দখলে নিতে হামলা চালিয়েছে সন্ত্রাসী গ্যাস বাচ্চু ও
তাঁর সহযোগিতারা। এসময় কারখানার দারোয়ানসহ ৪/৫জন গুরুতর আহত হয়েছে। আহতদের
বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় ৩জন সন্ত্রাসীকে আটক করে পুলিশের
সোপর্দ করেছে কারখানার শ্রমিকরা। শুক্রবার বিকেলে ফতুল্লার রেললাইন বটতলা
এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁদ নীট কমপোজিটের মালিক জনি জানায়,
শুক্রবার বিকেলে গ্যাস বাচ্চু পরিকল্পিত ভাবে সংঘবদ্ধ হয়ে বহিরাগত
সন্ত্রাসীদের নিয়ে দেশি-বিদেশি অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এসময়
কারাখানার নিরাপত্তার দায়িত্বে থাকা মনির ও কারখানার শ্রমিকরা সন্ত্রাসীদের
বাঁধা দিলে মনিরসহ ৪/৫ জন আহত হয়। এ ঘটনায় ৩ সন্ত্রাসীকে আটক করে পুলিশের
সোপর্দ করেছে কারখানার শ্রমিকরা। এদিকে সন্ত্রাসীদের হামলায় কারখানায়
ব্যাপক ক্ষতি হয়েছে।







