এড. মাহাবুবুর রহমান মাসুম বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলাটা কি অন্যায়? এ সমস্ত বোমা হামলা করে আমাদের কন্ঠকে স্তব্ধ করা যাবে না। আমাদের কন্ঠের জোর বেড়ে গেছে। বিকট বোমা হামলা যতটা জোরে হয়েছে আগামীতে এই কন্ঠ ততটা জোরে প্রতিবাদ করবে।
তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন প্রশ্নবিদ্ধ হবেন না। পুলিশ প্রশাসন প্রশ্নবিদ্ধ হলে আপনাদের প্রতি আমাদের আস্থা থাকবে না। আপনারা সঠিকভাবে কাজ করছেন না। আমরা কিন্তু উপরে যাবো। আমি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত দিবো। বলতে চাই, অপশক্তিকে মাথায় তুলতে দেওয়া যাবে না। ওই অপশক্তিরা বুঝতে পেরেছে তাদের সময় শেষ হয়ে গেছে। তাই তারা এ ধরণের ঘৃণিত অপরাধ বেছে নিয়েছে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাবেক সভাপতি এড. মাহবুবর রহমান মাসুমের বাসায় বোমা
হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। রবিবার (২০ মার্চ) সকাল ১১টায় প্রেসক্লাবের নিচে এ
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।






